|

Advertisement
×

সাপ্তাহিক দর পতনের শীর্ষে ন্যাশনাল টি

শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪   প্রিন্ট   ৩৫৫ বার পঠিত

সাপ্তাহিক দর পতনের শীর্ষে ন্যাশনাল টি

বিদায়ী সপ্তাহে (১৫-১৯ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে ন্যাশনাল টি কোম্পানির। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর কমেছে ২৪.২৩ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৪৮৬ টাকা ৯০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৩৬৮ টাকা ৯০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১৮ টাকা।

সাপ্তাহিক দরপতন বা লুজার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা হামি ইন্ডাস্ট্রিজের শেয়ার দর কমেছে ১৪.০১ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ১০৯ টাকা ৯০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৯৪ টাকা ৫০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১৫ টাকা ৪০ পয়সা।

১১.৬৩ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৪ টাকা ৩০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৩ টাকা ৮০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৫০ পয়সা।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ফার্মার ১০.২৮ শতাংশ, এমবি ফার্মার ১০.১৭ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৯.০৯ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৮.৩৩ শতাংশ, লিবরা ইনফিউশনের ৭.৯৪ শতাংশ, এনআরবি ব্যাংকের ৭.৯১ শতাংশ এবং উসমানিয়া গ্লাসের ৭.৫৫ শতাংশ দর কমেছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:০৩ অপরাহ্ণ | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com