|

Advertisement
×

সাপ্তাহিক দর পতনের শীর্ষে নিউ লাইন ক্লোথিংস

শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪   প্রিন্ট   ২৫৬ বার পঠিত

সাপ্তাহিক দর পতনের শীর্ষে নিউ লাইন ক্লোথিংস

বিদায়ী সপ্তাহে (২২-২৬ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে নিউ লাইন ক্লোথিংসের। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর কমেছে ২৫.০৮ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৩০ টাকা ৩০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ২২ টাকা ৭০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৭ টাকা ৬০ পয়সা।

সাপ্তাহিক দরপতন বা লুজার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খুলনা পাওয়ার কোম্পানির শেয়ার দর কমেছে ২৩.৭৮ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ১৬ টাকা ৪০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১২ টাকা ৫০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৩ টাকা ৯০ পয়সা।

২৩.৫৬ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ১৭ টাকা ৪০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১৩ টাকা ৩০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৪ টাকা ১০ পয়সা।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিডি বিল্ডিং সিস্টেমসের ২২.৮৬ শতাংশ, নাভানা ফার্মার ২২.৮৫ শতাংশ, খান ব্রাদার্সের ২১.৯১ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ২১.৭৪ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ২১.০৯ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ২০.৮৩ শতাংশ এবং ফু-ওয়াং ফুডসের ২০.৭৯ শতাংশ দর কমেছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:৪০ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com