|

Advertisement
×

সাপ্তাহিক দর পতনের শীর্ষে মেঘনা পেট

বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪   প্রিন্ট   ২৩১ বার পঠিত

সাপ্তাহিক দর পতনের শীর্ষে মেঘনা পেট

বিদায়ী সপ্তাহে (০৬-০৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে মেঘনা পেটের। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর কমেছে ১৫.২১ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ২৬ টাকা ৩০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ২২ টাকা ৩০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৪ টাকা।

সাপ্তাহিক দরপতন বা লুজার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ সাবমেরিনক ক্যাবলসের শেয়ার দর কমেছে ১০.৬৪ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ১৩৭ টাকা ২০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১২২ টাকা ৬০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১৪ টাকা ৬০ পয়সা।

১০.৩৪ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে রানার অটো।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ২৩ টাকা ২০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ২০ টাকা ৮০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ২ টাকা ৪০ পয়সা।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৯.৬৩ শতাংশ, দেশ গার্মেন্টসের ৮.৪২ শতাংশ, ইসলামী ব্যাংকের ৭.৬৪ শতাংশ, সোস্যাল ইসলামী ব্যাংকের ৭.৩৮ শতাংশ, ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংকের ৭.৩২ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৭.২৬ শতাংশ এবং চার্টার্ড ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৭.২৩ শতাংশ দর কমেছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৯:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com