|

Advertisement
×

সাপ্তাহিক দর পতনের শীর্ষে নিউলাইন ক্লোথিংস

শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪   প্রিন্ট   ৩৫৩ বার পঠিত

সাপ্তাহিক দর পতনের শীর্ষে নিউলাইন ক্লোথিংস

বিদায়ী সপ্তাহে (২৪-২৮ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে নিউলাইন ক্লোথিংসের। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর কমেছে ২৪.৮১ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ১২ টাকা ৯০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৯ টাকা ৭০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৩ টাকা ২০ পয়সা।

সাপ্তাহিক দরপতন বা লুজার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফিনিক্স ফাইন্যান্সের শেয়ার দর কমেছে ১১.১১ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৪ টাকা ৫০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৪ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৫০ পয়সা।

১০.৪৯ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে মতিন স্পিনিং।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ১৪ টাকা ৩০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১২ টাকা ৮০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১ টাকা ৫০ পয়সা।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- অলটেক্স ইন্ডাস্ট্রিজের ৯.০৯ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ৮.৯৯ শতাংশ, মেঘনা ইন্স্যুরেন্সের ৮.৫৫ শতাংশ, স্কয়ার টেক্সটাইলের ৭.৯৮ শতাংশ, গ্লোবাল হেভিকেমিক্যালসের ৭.৭৯ শতাংশ, প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের ৭.৫৩ শতাংশ এবং নিটল ইন্স্যুরেন্সের ৬.৬৪ শতাংশ দর কমেছে।

 

Facebook Comments Box

Posted ০৬:৩৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com