অনলাইন ডেস্ক
শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ প্রিন্ট ৪০৯ বার পঠিত
বিদায়ী সপ্তাহে (১১-১৫ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে সিকদার ইন্স্যুরেন্সের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫৯.৫৫ শতাংশ।
ডিএসইর গেইনার তালিকার দ্বিতীয় স্থানে থাকা লাভেলো আইস্ক্রিমের শেয়ার দর বেড়েছে ২৮.২৬ শতাংশ।
২৮.২১ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে শাইনপুকুর বেস্ট হোল্ডিংস লিমিটেড।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- মুন্নু ফেব্রিক্সের ২০.৭১ শতাংশ, খান ব্রাদার্সের ১৭.৩৮ শতাংশ, সাউথ বাংলা ব্যাংকের ১৭.০০ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ১৫.৬৬ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ১৪.৬৩ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৪.২৯ শতাংশ এবং আলহাজ টেক্সটাইলের ১৪.০৮ শতাংশ দর বেড়েছে।
Posted ০৪:৪০ অপরাহ্ণ | শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন