|

Advertisement
×

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে সানলাইফ ইন্স্যুরেন্স

শুক্রবার, ০৮ মার্চ ২০২৪   প্রিন্ট   ৩১৬ বার পঠিত

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে সানলাইফ ইন্স্যুরেন্স

বিদায়ী সপ্তাহে (০৩-০৭ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে সানলাইফ ইন্স্যুরেন্সের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৮.০২ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৪৯ টাকা ৪০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৫৮ টাকা ৩০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৮ টাকা ৯০ পয়সা।

ডিএসইর গেইনার তালিকার দ্বিতীয় স্থানে থাকা জিকিউ বলপেনের শেয়ার দর বেড়েছে ১৬.৩২ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ১১০ টাকা ৩০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১২৮ টাকা ৩০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১৮ টাকা।

১৫.৭৬ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে গোল্ডেন সন।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ১৬ টাকা ৫০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১৯ টাকা ১০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৬০ পয়সা।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ফাইন ফুডসের ১৩.১৪ শতাংশ, ফু-ওয়াং সিরামিকসের ১০.০৭ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ৭.৬৩ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৬.৭৮ শতাংশ, বিকন ফার্মার ৫.২৫ শতাংশ, আইবিবিএর মুদারা পারপেচ্যুয়াল বন্ডের ৫.০৭ শতাংশ এবং আলহাজ টেক্সটাইলের ৩.৯৭ শতাংশ দর বেড়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:৫৪ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ মার্চ ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com