সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ইসলামিক ফাইন্যান্স

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪   প্রিন্ট   ২৯৬ বার পঠিত

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ইসলামিক ফাইন্যান্স
বিদায়ী সপ্তাহে (১১-১৫ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে ইসলামিক ফাইন্যান্সের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪৭.২৭ শতাংশ।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ১১ টাকা।
গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১৬ টাকা ২০ পয়সায় । অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ২০ পয়সা।
ডিএসইর গেইনার তালিকার দ্বিতীয় স্থানে থাকা প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ৩০.২১ শতাংশ।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ১৪৪ টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১৮৭ টাকা ৫০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৪৩ টাকা ৫০ পয়সা।
২৪.৩৯ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে ফিনিক্স ফাইন্যান্স।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৮ টাকা ২০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১০ টাকা ২০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে-  ঢাকা ডাইংয়ের ২২.৫২ শতাংশ, এবি ব্যাংকের ২২.২২ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ২২.২২ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ২২.০০ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ২১.৪৩ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ২১.৪৩ শতাংশ এবং ইউসিবির ২১.২৪ শতাংশ দর বেড়েছে।
Facebook Comments Box
×

Posted ০৬:৩০ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com