অনলাইন ডেস্ক
শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ প্রিন্ট ১৮১ বার পঠিত
বিদায়ী সপ্তাহে (১৪ -১৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে বিআইএফসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৫.২৭ শতাংশ।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৯ টাকা ১০ পয়সা।
গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১১ টাকা ৪০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৩০ পয়সা।
ডিএসইর গেইনার তালিকার দ্বিতীয় স্থানে থাকা এমবি ফার্মার শেয়ার দর বেড়েছে ১০.০২ শতাংশ।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৮০৭ টাকা ৬০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৮৮৮ টাকা ৫০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৮০ টাকা ৯০ পয়সা।
৯.৬৮ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে প্যারামাউন্ট টেক্সটাইল।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৪৯ টাকা ৬০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৫৪ টাকা ৪০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা ৮০ পয়সা।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- রহিম টেক্সটাইলের ৭.৮৫ শতাংশ, মেঘনা পেটের ৭.৬২ শতাংশ, ফার্মা এইডসের ৭.০৩ শতাংশ, এনআরবি ব্যাংকের ৫.৭৪ শতাংশ, জিকিউ বলপেনের ৫.৭০ শতাংশ, খান ব্রাদার্সের ৫.৬৩ শতাংশ এবং লাভেলো আইস্ক্রিমের ৫.৬১ শতাংশ দর বেড়েছে।
Posted ০৫:২৭ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com