Ad
x

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে মিরাকেল ইন্ডাস্ট্রিজ

শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪   প্রিন্ট   ২৭৪ বার পঠিত

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে মিরাকেল ইন্ডাস্ট্রিজ

বিদায়ী সপ্তাহে (০৮-১২ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে মিরাকেল ইন্ডাস্ট্রিজের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৭.৮৮ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ২২ টাকা ৬০ পয়সা।

গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ২৮ টাকা ৯০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৬ টাকা ২০ পয়সা।

ডিএসইর গেইনার তালিকার দ্বিতীয় স্থানে থাকা এইচআর টেক্সটাইলের শেয়ার দর বেড়েছে ১৭.২৩ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ২৯ টাকা ৬০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ টাকা ৭০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ১০ পয়সা।

১৭.০৫ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে এসোসিয়েটেড অক্সিজেন।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ১২ টাকা ৯০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১৫ টাকা ১০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ২০ পয়সা।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- সায়হাম কটনের ১৫.২৮ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ১৫.০০ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ১৩.৫৪ শতাংশ, হামি ইন্ডাস্ট্রিজের ১২.৫২ শতাংশ, লুবরেফ বিডির ১১.৭৬ শতাংশ, সায়হাম টেক্সটাইলের ৯.১৫ শতাংশ এবং আমরা টেকনোলোজিসের ৮.৬২ শতাংশ দর বেড়েছে।

 

Facebook Comments Box

Posted ০৬:০১ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com