Ad
x

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১১ খাতে

শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৪৬২ বার পঠিত

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১১ খাতে

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১১ খাতে। অন্যদিকে দর বেড়েছে বাকী ৯ খাতে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে সেবা খাতে। এই খাতে ৩.৬ শতাংশ দর কমেছে। আইটি খাতে ৩.৫ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। সাধারণ বিমা খাতে ২.৫ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে সিরামিক খাতে ২.৩ শতাংশ, বস্ত্র খাতে ১.৫ শতাংশ, ব্যাংক খাতে ১.২ শতাংশ, কাগজ খাতে দশমিক ৮ শতাংশ, ট্যানারি, ভ্রমণ ও আর্থিক খাতে দশমিক ৭ শতাংশ ও জ্বালানি-বিদ্যুৎ খাতে দশমিক ২ শতাংশ দর কমেছে।

অন্যদিকে দর বেড়েছে ৯ খাতে। সবচেয়ে বেশি দর বেড়েছে পাট খাতে। এই খাতে ১১.২ শতাংশ দর বেড়েছে। প্রছাড়া প্রকৌশল খাতে ১০.৩ শতাংশ, খাদ্য খাতে ৩.৪ শতাংশ, সিমেন্ট খাতে ২.৯ শতাংশ, ওষুধ-রসায়ন খাতে ২.২ শতাংশ, বিবিধ খাতে ২.১ শতাংশ, জীবন বিমা খাতে ১.৫ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.৪ শতাংশ ও মিউচ্যুয়াল ফান্ড খাতে দশমিক ৮ শতাংশ দর বেড়েছে।

Facebook Comments Box

Posted ০৬:২৫ অপরাহ্ণ | শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com