সোমবার ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৪ খাতে

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ২৯ আগস্ট ২০২০   প্রিন্ট   ৩৭৩ বার পঠিত

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৪ খাতে

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৪ খাতে। অন্যদিকে দর কমেছে ৬ খাতে।
ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে পাট খাতে। এই খাতে ১৬.৯ শতাংশ দর বেড়েছে। এরপরে খাদ্য খাতে ১২.৫ শতাংশ দর বেড়েছে। টেলিকমিউনিকেশন খাতে ৯.২ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া অন্য খাতগুলোর মধ্যে ট্যানারি খাতে ৫.৬ শতাংশ, সিমেন্ট খাতে ৪.৭ শতাংশ, সাধারণ বিমা খাতে ৪.৫ শতাংশ, জীবন বিমা খাতে ৩.৭ শতাংশ, প্রকৌশল খাতে ৩.১ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৩.১ শতাংশ, বস্ত্র খাতে ২ শতাংশ, ফার্মা খাতে ১.৯ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৬ শতাংশ, কাগজ খাতে দশমিক ৪ শতাংশ ও সিরামিক খাতে দশমিক ১ শতাংশ দর বেড়েছে।

অন্যদিকে দর কমার তালিকায় রয়েছে বিবিধ, ভ্রমণ, ব্যাংক, সেবা, আর্থিক ও আইটি খাতে।

Facebook Comments Box
×

Posted ০৩:৩৭ অপরাহ্ণ | শনিবার, ২৯ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com