অনলাইন ডেস্ক
শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫ প্রিন্ট ২৮৭ বার পঠিত
বিদায়ী সপ্তাহে (২৯ ডিসেম্বর’২৪-০২ জানুয়ারি’২৫) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১১ খাতে। এর ফলে এই ১১ খাতের বিনিয়োগকারীরা লোকসানে রয়েছে। একই সময়ে সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ৭ খাতে এবং অপরিবর্তিত রয়েছে ২টিতে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে তথ্য প্রযুক্তি খাতে। বিদায়ী সপ্তাহে এই খাতে দর কমেছে ৪.৯০ শতাংশ। ২.৩০ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লাইফ ইন্স্যুরেন্স খাত। একই সময়ে ১.৭০ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে তথ্য প্রযুক্তি ও সেবা ও আবাসন খাত।
লোকসান হওয়া অন্য খাতের মধ্যে- আর্থিক খাতে ১.৬০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ১.৪০ শতাংশ, সিমেন্ট খাতে ১.০০ শতাংশ, কাগজ ও প্রকাশনা খাতে ১.১০ শতাংশ, সিমেন্ট খাতে ১.০০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ০.৫০ শতাংশ, বিবিধ খাতে ০.৩০ শতাংশ, বস্ত্র এবং জেনারেল ইন্স্যুরেন্স খাতে ০.০০ শতাংশ দর কমেছে।
এদিকে, সাপ্তাহিক রিটার্নে সবচেয়ে বেশি দর বেড়েছে ব্যাংক খাতে। এ খাতে সাপ্তাহিক রিটার্নে ৩.৪০ শতাংশ দর বেড়েছে।
অন্য খাতগুলোর মধ্যে- টেলিকমিউনিকেশন খাতে ১.৪০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ০.০১ শতাংশ, ট্যানারি খাতে ১.১০ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ০.৯০ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ০.৬০ শতাংশ এবং সিরামিকস খাতে ০.২০ শতাংশ দর বেড়েছে।
Posted ০৭:৩৯ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com