শনিবার ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সাপ্তাহিক রিটার্নে ১৬ খাতে লোকসানে বিনিয়োগকারীরা

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪   প্রিন্ট   ৩৩৭ বার পঠিত

সাপ্তাহিক রিটার্নে ১৬ খাতে লোকসানে বিনিয়োগকারীরা

বিদায়ী সপ্তাহে (০৮-১২ সেপ্টেম্বর) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৬ খাতে। এর ফলে এই ১৬ খাতের বিনিয়োগকারীরা লোকসানে রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে সেবা ও আবাসন খাতে। বিদায়ী সপ্তাহে এ খাতে দর কমেছে ৫.০০ শতাংশ। ৪.০০ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আর্থিক খাত। একই সময়ে ৩.৯০ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে লাইফ ইন্স্যুরেন্স খাত।

লোকসান হওয়া অন্য খাতের মধ্যে- প্রকৌশল খাতে ৩.৬০ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৩.৫০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ২.৫০ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্স ২.৮০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ২.৫০ শতাংশ, তথ্য প্রযুক্তি খাতে ২.২০ শতাংশ, সিরামিক খাতে ১.৮০ শতাংশ, সিমেন্ট খাতে ১.৬০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.৫০ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ১.২০ শতাংশ, বস্ত্র খাতে ০.৮০ শতাংশ, চামড়া খাতে ০.২০ শতাংশ ও ব্যাংক খাতে ০.০১ শতাংশ দর কমেছে।

এদিকে, সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ৪ খাতে। এর মধ্যে সবচেয়ে ১৬.৯০ শতাংশ দর বেড়েছে পাট খাতে। এছাড়া, কাগজ ও প্রকাশনা খাতে ৫.৭০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ১.৭০ শতাংশ এবং বিবিধ খাতে ১.৪০ শতাংশ দর বেড়েছে। বিদ্যুৎ ও জ¦ালানি খাতে দর অপরিবর্তিত রয়েছে।

 

Facebook Comments Box
×

Posted ০৮:১০ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com