|

Advertisement
×

সাপ্তাহিক রিটার্নে ২০ খাতে লোকসানে বিনিয়োগকারীরা

শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪   প্রিন্ট   ২৮৭ বার পঠিত

সাপ্তাহিক রিটার্নে ২০ খাতে লোকসানে বিনিয়োগকারীরা

বিদায়ী সপ্তাহে (২৯ সেপ্টেম্বর -০৩ অক্টোবর) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ২০ খাতে। এর ফলে এই ২০ খাতের বিনিয়োগকারীরা লোকসানে রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে সিরামিক এবং কাগজ ও প্রকাশনা খাতে। বিদায়ী সপ্তাহে এই দুই খাতে দর কমেছে ৬.৬০ শতাংশ। ৫.৭০ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভ্রমণ ও অবকাশ খাত। একই সময়ে ৪.৬০ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে আর্থিক খাত।

লোকসান হওয়া অন্য ১৬ খাতের মধ্যে- মিউচ্যুয়াল ফান্ড খাতে ৪.৩০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ৪.২০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৪.১০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ৩.৮০ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ৩.৪০ শতাংশ, ব্যাংক খাতে ৩.১০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ২.৭০ শতাংশ, সিমেন্ট খাতে ২.৭০ শতাংশ, বস্ত্র খাতে ২.৩০ শতাংশ, পাট খাতে ২.২০ শতাংশ, ট্যানারি খাতে ২.১০ শতাংশ, প্রকৌশল খাতে ১.৯০ শতাংশ, বিবিধ খাতে ১.২০ শতাংশ, সেবা ও আবাসন খাতে ১.০০ শতাংশ, লাইফ ইন্স্যুরেন্স খাতে ০.৯০ শতাংশ এবং তথ্য ও প্রযুক্তি খাতে ০.৫০ শতাংশ দর কমেছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:১০ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com