সোমবার ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সাপ্তাহিক লুজারের শীর্ষে আমান ফিড

শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৪৯৯ বার পঠিত

সাপ্তাহিক লুজারের শীর্ষে আমান ফিড

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন লুজার বা দর পতনের শীর্ষে অবস্থান করছে আমান ফিড লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৭.৮৮ শতাংশ।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১৭ কোটি ৬২ লাখ ৩৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৪০ লাখ ৫৮ হাজার টাকা।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৩ দশমিক ৮২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৬ কোটি ৬৩ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৬৫ লাখ ৭৮ হাজার টাকা।

কেয়া কসমেটিকস তালিকার তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ১১.৭৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৪ কোটি ৭৮ লাখ ৬৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৬৯ লাখ ৬৭ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফার্স্ট ফিন্যান্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, অ্যাক্টিভ ফাইন, গোল্ডেন সন, স্যালভো কেমিক্যাল, ড্যাফোডিল কম্পিউটার্স ও আফতাব অটোমোবাইলস লিমিটেড।

Facebook Comments Box

Posted ১২:৫৭ অপরাহ্ণ | শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com