Ad
x

সাপ্তাহিক লুজারের শীর্ষে তমিজউদ্দিন টেক্সটাইল

শনিবার, ৩১ জুলাই ২০২১   প্রিন্ট   ৫৯৭ বার পঠিত

সাপ্তাহিক লুজারের শীর্ষে তমিজউদ্দিন টেক্সটাইল

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে তমিজ উদ্দিন টেক্সটাইল লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৫.২৮ শতাংশ।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৫৩ লাখ ২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১০ লাখ ৬০ হাজার টাকা।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে ফ্যামিলি টেক্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৫ দশমিক ২৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১০ কোটি ১৮ লাখ ৯৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৩ লাখ ৭৯ হাজার টাকা।

তুংহাই নিটিং অ্যান্ড ডাইং লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ১৪.৪৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩ কোটি ৩৫ লাখ ৯৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬৭ লাখ ১৯ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- পাইওনিয়র ইন্সুরেন্স, জিলবাংলা সুগার মিলস, জিকিউ বলপেন, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল পান্ড, মুন্নু ফেব্রিক্স, ইন্টারন্যাশনাল লিজিং ও ফারইস্ট ফাইন্যান্স লিমিটেড।

Facebook Comments Box

Posted ১২:৪৮ অপরাহ্ণ | শনিবার, ৩১ জুলাই ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com