নিজস্ব প্রতিবেদক
শনিবার, ০৪ সেপ্টেম্বর ২০২১ প্রিন্ট ৩৭৩ বার পঠিত
গত সপ্তাহে (২৯ আগস্ট-০২ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর কমার বা লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে গ্রামীণ ওয়ান : স্কিম টু। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে গ্রামীণ ওয়ান : স্কিম টু’র ইউনিটের ক্লোজিং দর ছিল ২১.৪০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর ইউনিটের ক্লোজিং দর দাঁড়ায় ১৮ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৩.৪০ টাকা বা ১৫.৮৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে গ্রামীণ ওয়ান : স্কিম টু ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৩.০৭ শতাংশ, গ্রীণ ডেল্টা মিউচ্যুয়ার ফান্ডের ১০.৩১ শতাংশ, ডিবিএইচন ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১০.২০ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৯.১৪ শতাংশ, আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ট মিউচ্যুয়ার ফান্ড ওয়ানের ৬.৯৮ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৬.৭৩ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৬.০৬ শতাংশ, উত্তরা ফাইন্যান্সের ৫.৩৫ শতাংশ এবং সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের শেয়ার দর ৫.২৮ শতাংশ কমেছে।
Posted ১১:০৫ পূর্বাহ্ণ | শনিবার, ০৪ সেপ্টেম্বর ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com