Ad
x

সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষে বাংলাদেশ মনোস্পুল পেপার

শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১   প্রিন্ট   ৩২৬ বার পঠিত

সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষে বাংলাদেশ মনোস্পুল পেপার

বিদায়ী সপ্তাহে (১৯-২৩ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষে ছিল বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং। আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে মনোস্পুল পেপারের শেয়ারের ক্লোজিং দর ছিল ২২৯.৫০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৮৭.৩০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৪২.২০ টাকা বা ১৮.৩৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে মনোস্পুল পেপার ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে পেপার প্রসেসিংয়ের ১৮.১৫ শতাংশ, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ১৫.৪৬ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৩.১৩ শতাংশ, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১১.৪৩ শতাংশ, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১১.১১ শতাংশ, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১০.৮১ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১০ শতাংশ, ডমিনেজ স্টিলের ৯.৩৮ শতাংশ এবং ইবনে সিনার শেয়ার দর ৮.৮১ শতাংশ কমেছে।

 

Facebook Comments Box

Posted ১২:৫৯ পূর্বাহ্ণ | শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com