Ad
x

সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষে সাফকো স্পিনিং

শুক্রবার, ০২ জুলাই ২০২১   প্রিন্ট   ৪২৭ বার পঠিত

সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষে সাফকো স্পিনিং

বিদায়ী সপ্তাহে (২৭-৩০ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে সাফকো স্পিনিং। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে সাফকো স্পিনিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৯.৩০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৪ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৫.৩০ টাকা বা ১৮.০৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে সাফকো স্পিনিং ডিএসইর সাপ্তাহিক টপটের লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রগতি ইন্স্যুরেন্সের ১০.৫০ শতাংশ, মালেক স্পিনিংয়ের ১০.০৯ শতাংশ, ফনিক্স ইন্স্যুরেন্সের ৯.৩৪ শতাংশ, সী পার্লের ৮.৩৭ শতাংশ, আরামিট সিমেন্টের ৮.১৮ শতাংশ, ওয়াইম্যাক্সের ৬.৫৯ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৬.৫৮ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ৬.৩৪ শতাংশ এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে ৬.০৩ শতাংশ।

Facebook Comments Box

Posted ১০:২৮ অপরাহ্ণ | শুক্রবার, ০২ জুলাই ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com