|

Advertisement
×

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে লিন্ডে বিডি

শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪   প্রিন্ট   ৪৩১ বার পঠিত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে লিন্ডে বিডি

বিদায়ী সপ্তাহে (০৮-১২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে লেনদেন তালিকার শীর্ষস্থান দখল করেছে লিন্ডে বিডির।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৭০ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৫.২৮ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৩৪ কোটি ৩ লাখ ৫০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১ হাজার ৪৬৪ টাকা ৪০ পয়সা।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১০৮ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৩৮ শতাংশ।
সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ২১ কোটি ৭৫ লাখ ২০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১৯৫ টাকা ৫০ পয়সা।

সাপ্তাহিক লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে- ইবনেসিনা। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১০০ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.১১ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ২০ কোটি ৬০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৩৪৬ টাকা।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ব্র্যাক ব্যাংকের ৯৮ কোটি ৪১ লাখ ৫০ হাজার টাকা, অগ্নী সিস্টেমসের ৯৫ কোটি ৭১ লাখ টাকা, এনআরবি ব্যাংকের ৮২ কোটি ২৩ লাখ টাকা, গ্রামীণ ফোনের ৭৭ কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকা, লাভেলো আইস্ক্রিমের ৭৩ কোটি ৩৬ লাখ টাকা, একমি ল্যাবরেটরিজের ৭২ কোটি ৭০ লাখ ৫০ হাজার টাকা এবং সোনালী আঁশের ৫৭ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:০৭ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com