|

Advertisement
×

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সোনালী আঁশ

শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪   প্রিন্ট   ২৮৫ বার পঠিত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সোনালী আঁশ

বিদায়ী সপ্তাহে (১৫-১৯ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে লেনদেন তালিকার শীর্ষস্থান দখল করেছে সোনালী আঁশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ১০৫ কোটি ২৩ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.২৯ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ২৬ কোটি ৩০ লাখ ৮০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৩৩৩ টাকা ৪০ পয়সা।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে লিন্ডে বিডি। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৯৮ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.০০ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ২৪ কোটি ৫৫ লাখ টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১ হাজার ৪৬৭ টাকায়।

সাপ্তাহিক লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে- গ্রামীণ ফোন। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭২ কোটি ৬৯ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৯৬ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৮ কোটি ১৭ লাখ ৩০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৩৪৩ টাকা ৪০ পয়সা।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সি পার্ল হোটেলের ৬৩ কোটি ৫০ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ৫৯ কোটি ৪৩ লাখ ২০ হাজার টাকা, ব্র্যাক ব্যাংকের ৫৭ কোটি ৯৬ লাখ ৪০ হাজার টাকা, ইসলামী ব্যাংকের ৫৬ কোটি ৭০ লাখ ৪০ হাজার টাকা, বিএটিবিসির ৫০ কোটি ৮১ লাখ ২০ হাজার টাকা, ইবনেসিনার ৫০ কোটি ৩৬ লাখ ৪০ হাজার টাকা এবং সোনালী পেপারের ৪২ কোটি ২৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:০৪ অপরাহ্ণ | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com