|

Advertisement
×

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে রবি আজিয়েটা

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫   প্রিন্ট   ২৯৩ বার পঠিত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে রবি আজিয়েটা

বিদায়ী সপ্তাহে (০৯-১৩ ফেব্রুয়ারি’২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে লেনদেন তালিকার শীর্ষস্থান দখল করেছে রবি আজিয়েটা।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫৩ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৫৫ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১০ কোটি ৭৩ লাখ ৮০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২৯ টাকা ৬০ পয়সায়।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংকের। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৪ কোটি ৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.০৯ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৮ কোটি ৮১ লাখ ১০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২৯ টাকা ৬০ পয়সায়।

সাপ্তাহিক লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে- ওরিয়ন ইনফিউশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪২ কোটি ২০ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.০০ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৮ কোটি ৪৪ লাখ ১০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৩৭১ টাকা ২০ পয়সায়।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- খান ব্রাদার্সের ৩৯ কোটি ১৫ লাখ টাকা, লাভেলো আইস্ক্রিমের ৩৭ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা, আলহাজ টেক্সটাইলের ৩৬ কোটি ৩৯ লাখ টাকা, বিএসসির ৩৪ কোটি ৫০ লাখ টাকা, এসিআই লিমিটেডের ৩১ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা, সিটি ব্যাংকের ২৯ কোটি ৮৮ লাখ ৫০ হাজার টাকা এবং খুলনা প্রিন্টিংয়ের ২৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:০৪ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com