Ad
x

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে কন্টিন্টোল ইন্স্যুরেন্স

শনিবার, ২৪ অক্টোবর ২০২০   প্রিন্ট   ৫২০ বার পঠিত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে কন্টিন্টোল ইন্স্যুরেন্স

গত সপ্তাহে ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৪৭ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটি ২ কোটি ৬১ লাখ ৪৭ হাজার ৮৫৩টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ১৫ লাখ ১ হাজার ৯২০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩৩ কোটি ২৬ লাখ টাকা।

রিপাবলিক ইন্স্যুরেন্স তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ২ কোটি ২৯ লাখ ৫ হাজার ১৯৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১৬ কোটি ১৮ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি, ব্রাক ব্যাংক, রূপালী ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পানি ও গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

 

Facebook Comments Box

Posted ০৮:৪৩ অপরাহ্ণ | শনিবার, ২৪ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com