Ad
x

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং

শনিবার, ১১ জুলাই ২০২৬   প্রিন্ট   ১৬ বার পঠিত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং লিমিটেড।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪২ কোটি ৯২ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.১০ শতাংশ। তালিকার দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ৩১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.২৪ শতাংশ। তৃতীয় স্থানে থাকা আইটিসির ২৮ কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.০৪ শতাংশ। লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বেক্সিমকোর ২৬ কোটি ৫৯ লাখ ৬০ হাজার টাকা, ব্র্যাক ব্যাংকের ২৬ কোটি ৩ লাখ ৫০ হাজার টাকা, ফারইস্ট নিটিংয়ের ২৩ কোটি ৯৮ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ২৩ কোটি ৭৫ লাখ ৭০ হাজার টাকা, আইপিডিসি ফাইন্যান্সের ২৩ কোটি ৪৭ লাখ ৯০ হাজার টাকা, ডমিনেজ স্টিলের ২৩ কোটি ৯ লাখ ৮০ হাজার টাকা এবং সামিট অ্যালায়েন্সের ২২ কোটি ৯৪ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ০৩:৪০ অপরাহ্ণ | শনিবার, ১১ জুলাই ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com