|

Advertisement
×

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বিকন ফার্মা

শুক্রবার, ১৪ জুন ২০২৪   প্রিন্ট   ২৫৫ বার পঠিত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বিকন ফার্মা

বিদায়ী সপ্তাহে (০৯-১৩ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে লেনদেন তালিকার শীর্ষস্থান দখল করেছে বিকন ফার্মা।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৪২ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৭.৫৬ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ২৮ কোটি ৪৭ লাখ টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১৫৩ টাকা ৭০ পয়সা।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে লাভেলো আইস্ক্রিমের। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭৫ কোটি ২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৯৯ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৫ কোটি ৫০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৮৯ টাকা ১০ পয়সা।

সাপ্তাহিক লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে- এশিয়াটিক ল্যাবরেটরিজ। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬৯ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৬৯ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৩ কোটি ৯০ লাখ ৫০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৫৪ টাকা ৮০ পয়সা।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সি পার্ল হোটেলের ৬৩ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা, ইউনিলিভার কনজুমারের ৬০ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ৫৮ কোটি ৬০ লাখ টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৫২ কোটি ২২ লাখ টাকা, বিএটিবিসির ৪৯ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা, স্কয়ার ফার্মার ৪৮ কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকা এবং সেন্ট্রাল ফার্মার ৪৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:৩৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৪ জুন ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com