Ad
x

সামিট পাওয়ারের আর্থিক প্রতিবেদন প্রকাশ

সোমবার, ২৫ মার্চ ২০২৪   প্রিন্ট   ২৭৭ বার পঠিত

সামিট পাওয়ারের আর্থিক প্রতিবেদন প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত সামিট পাওয়ারের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৯ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৮১ পয়সা।

প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ১ টাকা ৩২ পয়সা। আগের বছরের একই সময়ে ছিল ৭৯ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৩৯ টাকা ১৩ পয়সা।

এদিকে, চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৩) সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৭৬ পয়সা ।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৭১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৫৭ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৯ টাকা ৭৭ পয়সা।

Facebook Comments Box

Posted ১০:৩২ পূর্বাহ্ণ | সোমবার, ২৫ মার্চ ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com