Ad
x

সিআইপি হলেন ৩৮ প্রবাসী বাংলাদেশি

সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৫০২ বার পঠিত

সিআইপি হলেন ৩৮ প্রবাসী বাংলাদেশি

বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৩৮ জন প্রবাসী বাংলাদেশিকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি-এনআরবি) হিসেবে নির্বাচিত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

প্রতি বছর মোট তিনটি ক্যাটাগরিতে এ সম্মাননা প্রদান করা হয়ে থাকে। ক্যাটাগরিগুলো হলো- ক) বাংলাদেশে শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী অনিবাসী বাংলাদেশি, খ) বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশি, গ) বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনিবাসী বাংলাদেশি।

সিআইপি-এনআরবি সম্মাননা-২০১৮ এ বাংলাদেশে শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী অনিবাসী ক্যাটাগরিতে – ১ জন, বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে – ৩০ জন, বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে ৭ জনসহ সর্বমোট ৩৮ জন এ মর্যাদায় ভূষিত হয়েছেন। আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২০ উদযাপন অনুষ্ঠানে নির্বাচিত সিআইপিদের মাঝে সম্মাননা ও সিআইপি কার্ড প্রদান করা হবে।

উল্লেখ্য, নির্বাচিত সিআইপি (এনআরবি) গণ সিআইপি নির্বাচন নীতিমালা অনুযায়ী সরকার প্রদত্ত বিভিন্ন সুযোগ সুবিধা প্রাপ্য হবেন।

Facebook Comments Box

Posted ০৪:৪৬ অপরাহ্ণ | সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com