শনিবার ৩০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সিঙ্গারের আর্থিক প্রতিবেদন প্রকাশ

বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১   প্রিন্ট   ৪৭২ বার পঠিত

সিঙ্গারের আর্থিক প্রতিবেদন প্রকাশ

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড ।

আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

 

প্রথম প্রান্তিকে সিঙ্গার বাংলাদেশ ১৮ কোটি টাকা নীট মুনাফা করেছে। গত বছর একই সময়ে মুনাফার পরিমাণ ছিল ১১ কোটি ৮৯ লাখ টাকা।

অন্যদিকে প্রথম প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ৮১ পয়সা, যা গত বছরের একই সময়ে ১ টাকা ১৯ পয়সা ছিল। গত বছরের তুলনায় প্রথম প্রান্তিকে সিঙ্গারের ইপিএস বেড়েছে ৬২ পয়সা বা প্রায় ৫২ শতাংশ।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৩ টাকা ৮৪ পয়সা।

 

Facebook Comments Box

Posted ০৭:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com