শনিবার ৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সীতাকুন্ডে বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস শিল্প উপদেষ্টার

রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪   প্রিন্ট   ১৯৪ বার পঠিত

সীতাকুন্ডে বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস শিল্প উপদেষ্টার

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, সীতাকুন্ডে জাহাজ ভাঙা কারখানায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত নিহত ও আহত শ্রমিকদের চিকিৎসা সহায়তা ও তাদের পরিবারকে আইন অনুযায়ী ক্ষতিপূরণ দেয়া হবে।

রোববার (৮ সেপ্টেম্বর) চট্টগ্রামে কারখানায় বিস্ফোরণে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও আহত ব্যক্তিদের দেখতে গিয়ে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি এসব কথা বলেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের চিকিৎসায় সহায়তার জন্য শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা যা করণীয় তা করা হবে বলে আশ্বাস দেন তিনি।

উল্লেখ্য শনিবার চট্টগ্রামের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর সাগর উপকূলে অবস্থিত শওকত আলী চৌধুরী মালিকানাধীন এসএন করপোরেশন নামের জাহাজভাঙা ইয়ার্ডের কারখানায় স্ক্র্যাপ জাহাজের পাম্প রুমে কাটিং কাজ করার সময় বিস্ফোরণে ১২ জন শ্রমিক গুরুতর আহত হন। মন্ত্রণালয়ের তাৎক্ষণিক নির্দেশে উন্নত চিকিৎসার জন্য ৮ জনকে আইসিইউ সাপোর্ট দিয়ে অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয় এবং ঘটনা তদন্তের জন্য ১০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। =শিল্প উপদেষ্টা একই ইনস্টিটিউটে গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ও সরকার পতনের আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতায় আহত ব্যক্তিদের দেখতে যান।

Facebook Comments Box

Posted ০৮:৪২ অপরাহ্ণ | রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com