|

Advertisement
×

সীমিত আকারে করোনা টিকার বুস্টার ডোজ শুরু

মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১   প্রিন্ট   ৪১৬ বার পঠিত

সীমিত আকারে করোনা টিকার বুস্টার ডোজ শুরু

ছবি: সংগৃহীত

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে পরীক্ষা-নিরীক্ষা শেষে রাজধানীসহ সারাদেশে সীমিত পরিসরে টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক এ তথ্য জানিয়েছেন।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজধানীর কয়েকটি হাসপাতালে আজ সকাল ১০টা থেকে বুস্টার ডোজ টিকা কার্যক্রম শুরু হয়েছে।

শামসুল হক বলেন, শুরুতে ৬০ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। আগে থেকে রেজিস্ট্রেশন করা নির্দিষ্ট নম্বরে এসএমএস পাঠানো হবে। এসএমএস ছাড়া কাউকে টিকা দেওয়া হবে না। এসএমএস যারা পাবেন তারা কার্ড নিয়ে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে টিকা নিতে পারবেন।

তিনি বলেন, বুস্টার ডোজ দিতে সারাদেশের টিকা কেন্দ্রগুলোতে চিঠি পাঠানো হয়েছে। যারা পারবে, আজ থেকেই বুস্টার ডোজ দেবে। যাদের প্রস্তুতি নেই, তারা কাল বা পরশু থেকে দেবে।

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক), শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউট হাসপাতাল, শ্যামলী ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল, কুয়েত-মৈত্রী হাসপাতাল ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে বুস্টার ডোজ দেওয়া হবে।

এর আগে গত ১৯ ডিসেম্বর ঢাকায় পরীক্ষামূলকভাবে স্বাস্থ্যকর্মীদের মাঝে করোনার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:১৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com