|

Advertisement
×

সূতা উৎপাদন বাড়াতে নতুন বিনিয়োগ করবে স্কয়ার টেক্সটাইল

রবিবার, ২৪ অক্টোবর ২০২১   প্রিন্ট   ৪৪৭ বার পঠিত

সূতা উৎপাদন বাড়াতে নতুন বিনিয়োগ করবে স্কয়ার টেক্সটাইল

সূতা উৎপাদন বাড়াতে ৩৪৬ কোটি টাকার নতুন বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বস্ত্র খাতের কোম্পানি স্কয়ার টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বছরে ১১ হাজার ৫৬৫ টন সূতা উৎপাদন বাড়াতে চায় কোম্পানিটি। কোম্পানিটি আশা করছে বছরে টার্নওভার আসবে ৩৭১ কোটি টাকা এবং টার্নওভারের ৫-৭% মুনাফা হবে।

কোম্পানিটি আরও জানায়, ২০২৩ সালের এপ্রিলে কোম্পানিটির নতুন প্রকল্পর কাজ শেষ হবে।

উল্লেখ্য, ৩০ জুন,২০২১ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

 

Facebook Comments Box

Posted ১২:২৫ অপরাহ্ণ | রবিবার, ২৪ অক্টোবর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com