নিজস্ব প্রতিবেদক :
রবিবার, ০৫ নভেম্বর ২০২৩ প্রিন্ট ১৮৮ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত সেন্ট্রাল ফার্মার ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সেন্ট্রাল ফার্মা লিমিটেড ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩৭ পয়সা। আগের বছর শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৫৭ পয়সা।
৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫ টাকা ৫৯ পয়সা।
আগামী ২৮ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর।
Posted ১২:০৫ অপরাহ্ণ | রবিবার, ০৫ নভেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন