নিজস্ব প্রতিবেদক
রবিবার, ৩০ আগস্ট ২০২৬ প্রিন্ট ২৩ বার পঠিত
সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের ১৫৪তম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আলহাজ মো. রুহুল আমিনকে কোম্পানির চেয়ারপার্সন এবং শহিদুল ইসলাম নিরুকে ভাইস-চেয়ারপার্সন পুনঃনির্বাচিত করা হয়।
নবনির্বাচিত চেয়ারপার্সন আলহাজ মো. রুহুল আমিন কোম্পানির স্পন্সর পরিচালক এবং সাবেক ভাইস চেয়ারপার্সন হিসাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সোনার বাংলা ইন্স্যুরেন্সের সহযোগী প্রতিষ্ঠান সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের পরিচালক ও চেয়ারম্যান। তিনি দেশের খ্যাতিমান ব্যবসা প্রতিষ্ঠান কমফর্ট গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ব্যবসায়িক মহলে অত্যন্ত সুপরিচিত এবং তার দীর্ঘদিনের ব্যবসার অভিজ্ঞতা রয়েছে। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।
পুনঃনির্বাচিত ভাইস-চেয়ারপার্সন শহিদুল ইসলাম নিরু বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির পরিচালক। তিনি ইকো এগ্রো ফার্মের স্বত্ত্বাধিকারী। শহিদুল ইসলাম নিরু এফবিসিসিআই’র জেনারেল বডি মেম্বার হিসাবে দায়িত্ব পালন করছেন। ব্যবসায়িক কমিউনিটিতে তিনি অত্যন্ত সুপরিচিত এবং তার দীর্ঘদিনের ব্যবসায়িক অভিজ্ঞতা রয়েছে।
Posted ০৫:৪১ অপরাহ্ণ | রবিবার, ৩০ আগস্ট ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com