নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১৭ নভেম্বর ২০২১ প্রিন্ট ৬১৩ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সোনালী আঁশ লিমিটেড ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ১৩ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৬২ পয়সা আয় হয়েছিল।
আগামী ২২, ডিসেম্বর তারিখে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর।
Posted ১১:০৬ পূর্বাহ্ণ | বুধবার, ১৭ নভেম্বর ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com