|

Advertisement
×

স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০   প্রিন্ট   ৪৬৬ বার পঠিত

স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি স্কয়ার টেক্সটাইলস লিমিটেড ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

জানা যায়, আলোচিত সময় কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.২৭ টাকা। যা আগের বছর একই সময় ছিল ২.১৮ টাকা। সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬.২৯ টাকা। যা আগের বছর একই সময় এনএভিপিএস ছিল ৩৮.০২ টাকা। আর শেয়ার প্রতি সমন্বিত কার্যগরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.১৬ টাকা ঋণাত্নক। যা আগের বছর একই সময় এনওসিএফপিএস ছিল ৩.৩৮ টাকা ঋণাত্নক।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লার্টফমে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ নভেম্বর।

এছাড়া কোম্পানিটি ৩০ কোটি টাকা বিএমআরই বাবদ খরচ করবে বলে কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ০৬:৩৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com