নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১ প্রিন্ট ২৬৪ বার পঠিত
ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে ১৪ ও ১৫ ডিসেম্বর স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি তুংহাই নিটিং অ্যান্ড ডাইং। রেকর্ড ডেটের কারণে আগামী ১৯ ডিসেম্বর এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০ এবং ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য কোনো ডিভিডেন্ড না দেয়ার ঘোষণা দিয়েছে।
৩০ জুন ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.৩১ টাকা। চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি ঋণাত্মক সম্পদ দাঁড়িয়েছে ৬.৩৩ টাকায়।
ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম)।
Posted ১১:১৭ পূর্বাহ্ণ | সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন