Ad
x

স্পট মার্কেটে যাচ্ছে পদ্মা অয়েল

সোমবার, ১৭ জানুয়ারি ২০২২   প্রিন্ট   ৩৪১ বার পঠিত

স্পট মার্কেটে যাচ্ছে পদ্মা অয়েল

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ১৯ জানুয়ারি স্পট মার্কেটে লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি পদ্মা অয়েল। রেকর্ড ডেটের কারণে আগামী ২০ জানুয়ারি এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের সমাপ্তা অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি।

ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২৬ ফেব্রুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ টাকা ২৭ পয়সা। আগের বছর যা ছিল ২৭ টাকা ৭৯ পয়সা।

৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬৮ টাকা ৪১ পয়সায়।

 

 

Facebook Comments Box

Posted ১২:১৬ অপরাহ্ণ | সোমবার, ১৭ জানুয়ারি ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com