|

Advertisement
×

স্পট মার্কেটে যাচ্ছে বিএসসি

মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২   প্রিন্ট   ২৬৮ বার পঠিত

স্পট মার্কেটে যাচ্ছে বিএসসি

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ১৩ জানুয়ারি স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। রেকর্ড ডেটের কারণে আগামী ১৬ জানুয়ারি এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি মোট জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৭২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৭২ পয়সা।

অর্থাৎ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ৭২ কোটি ৩ লাখ টাকা নীট মুনাফা করেছে, যা আগের বছরের চেয়ে ৩০ কোটি ৫৬ লাখ টাকা বা প্রায় ৭৪ শতাংশ বেশি।

আলোচ্য সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৬০ টাকা ২৮ পয়সা। যা আগের বছর ছিল ৫৬ টাকা ০৩ পয়সা।
আগামী ২৭ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:৩৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com