Ad
x

স্পট মার্কেটে যাচ্ছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স

রবিবার, ০৩ অক্টোবর ২০২১   প্রিন্ট   ৫৬৪ বার পঠিত

স্পট মার্কেটে যাচ্ছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ৫ অক্টোবর স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা লাইফ ইন্স্যুরেন্স। রেকর্ড ডেটের কারণে ৬ সেপ্টেম্বর এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, শেয়ার শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ও ১৫ শতাংশ স্টকসহ মোট ৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আগামী ২৭ অক্টোবর সকাল ১১ টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এদিকে, ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের আগে ৪ ও ৫ অক্টোবর স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংকের। রেকর্ড ডেটের কারণে ৬ অক্টোবর এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

 

Facebook Comments Box

Posted ১১:৪৮ পূর্বাহ্ণ | রবিবার, ০৩ অক্টোবর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com