নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৭ এপ্রিল ২০২২ প্রিন্ট ২৬৯ বার পঠিত
ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ১৯ এপ্রিল স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। এগুলো হলো- প্রিমিয়ার ব্যাংক এবং ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। রেকর্ড ডেটের কারণে আগামী ২০ এপ্রিল এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড : এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে প্রতিষ্ঠানটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৩ পয়সা। আগের বছর প্রতিষ্ঠানটির ২ টাকা ৭৫ পয়সা ইপিএস হয়েছিল। আগামী ২ জুন ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
প্রিমিয়ার ব্যাংক লিমিটেড : এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১২.৫০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টকসহ ২২.৫০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ১৭ মে বেলা ১১টায় এ কোম্পানির ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ১৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস (কনসোলিডেটড) ছিল ২ টাকা ১৩ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২১ টাকা ৪৪ পয়সায়। যা আগের বছর একই সময়ে (কনসোলিডেটড) ছিলো ২১ টাকা ২ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে মাইনাস ২ টাকা ৪৯ পয়সায়। যা আগের বছর একই সময়ে ছিলো ২১ টাকা ৪৮ পয়সা।
Posted ১২:৩০ অপরাহ্ণ | রবিবার, ১৭ এপ্রিল ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com