অনলাইন ডেস্ক
বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ প্রিন্ট ২৯২ বার পঠিত
রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ২৯ সেপ্টেম্বর স্পট মার্কেটে লেনদেন করবে ৩ কোম্পানি। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ৩টি হলো- কনফিডেন্স সিমেন্ট, এনভয় টেক্সটাইল এবং ওয়ালটন হাইটেক। রেকর্ড ডেটের কারণে ৩০ সেপ্টেম্বর এই তিন কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কনফিডেন্স সিমেন্ট পিএলসি: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে।
সর্বশেষ বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) ছিল ৮ টাকা ৭৩ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৩ টাকা ১৫ পয়সা (রিস্টেটেড) আয় হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭৪ টাকা ৭৫ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ সেপ্টেম্বর।
এনভয় টেক্সটাইলস লিমিটেড: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫৮ পয়সা।
আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ৯৫ পয়সা। আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৩ টাকা ৬৮ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৬ টাকা ৯৯ পয়সা। গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫১ টাকা ৯৩ পয়সা।
আগামী ২ নভেম্বর, শনিবার সকাল ১১ টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি : কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ৩৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে সাধারণ শেয়ারহোল্ডাররা ৩৫ টাকা করে ডিভিডেন্ড পাবেন।
আলোচিত বছরের জন্য কোম্পানির উদ্যোক্তা-শেয়ারহোল্ডার ও পরিচালকরা অবশ্য কম লভ্যাংশ নেবেন। তাদেরকে কোম্পানির পরিচালনা পর্ষদ ২০০ শতাংশ ক্যাশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৪ টাকা ৭৮ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ২৫ টাকা ৮৪ পয়সা।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৫৬ টাকা ৯৬ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১১১ টাকা ৮৪ পয়সা।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৭৯ টাকা ৩০ পয়সা।
আগামী ২৯ অক্টোবর, মঙ্গলবার বেলা ১২টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
Posted ০১:১৪ অপরাহ্ণ | বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com