অনলাইন ডেস্ক
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ প্রিন্ট ২২১ বার পঠিত
রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ০২ অক্টোবর স্পট মার্কেটে লেনদেন করবে ইস্টার্ন হাউজিং। রেকর্ড ডেটের কারণে ০৩ অক্টোবর কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ৩০ জুন ২০২৪ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৯ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারের তালিকাভুক্ত ইস্টার্ন হাউজিং লিমিটেড।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৭ টাকা ৭৩ পয়সা।
ঘোষণাকৃত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ৩০ অক্টোবর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।
Posted ০২:০৯ অপরাহ্ণ | সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com