অনলাইন ডেস্ক
রবিবার, ১০ নভেম্বর ২০২৪ প্রিন্ট ২৪৫ বার পঠিত
রেকর্ড ডেটের আগে আগামীকার থেকে স্পট মার্কেটে লেনদেন করবে ২ কোম্পানি। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ২টি হলো- ক্রাউন সিমেন্ট এবং আজিজ পাইপস। কোম্পানি ২টির মধ্যে আগামীকাল ও ১২ নভেম্বর স্পট মার্কেটে লেনদেন করবে ক্রাউন সিমেন্ট। রেকর্ড ডেটের কারণে আগামী ১৩ নভেম্বর এই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। আগামীকাল থেকে ১৩ নভেম্বর পর্যন্ত স্পট মার্কেটে লেনদেন হবে আজিজ পাইপসের শেয়ার। রেকর্ড ডেটের কারণে আগামী ১৪ নভেম্বর এই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ক্রাউন সিমেন্ট পিএলসি : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ২১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডশ ঘোষণা করেছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬ টাকা ৭৪ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৪ টাকা ১১ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৬ টাকা ৯৯ পয়সা।
আগামী ১৮ ডিসেম্বর বিকাল ৩ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
আজিজ পাইপস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৬ টাকা ০৩ পয়সা লোকসান হয়েছে। আগের বছর লোকসান হয়েছিল ৬ টাকা ৮৭ পয়সা।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল মাইনাস ৩৭ টাকা ২৮ পয়সা।
আগামী ২২ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
Posted ০২:১১ অপরাহ্ণ | রবিবার, ১০ নভেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com