অনলাইন ডেস্ক
রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪ প্রিন্ট ২৪৯ বার পঠিত
রেকর্ড ডেটের আগে আগামীকাল থেকে স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানি। কোম্পানিগুলো হলো- আরডি ফুড, আরামিট সিমেন্ট, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, স্ট্যান্ডার্ড সিরামিকস, তমিজউদ্দিন টেক্সটাইল, ওরিয়ন ইনফিউশন এবং ওরিয়ন ফার্মা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিগুলো মধ্যে আগামীকাল ও ৩ ডিসেম্বর স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে আরডি ফুড, তমিজউদ্দিন টেক্সটাইল, ওরিয়ন ইনফিউশন এবং ওরিয়ন ফার্মা। রেকর্ড ডেটের কারণে আগামী ৪ ডিসেম্বর এসব কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
অপরদিকে, আগামীকাল থেকে ০৪ ডিসেম্বর পর্যন্ত স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে আরামিট সিমেন্ট, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এবং স্ট্যান্ডার্ড সিরামিকস। রেকর্ড ডেটের কারণে আগামী ০৫ ডিসেম্বর এসব কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
তমিজউদ্দিন টেক্সটাইল মিলস পিএলসি : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ২১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২৯ ডিসেম্বর, রোববার বেলা ১১টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৬ টাকা ৭০ পয়সা আয় হয়েছে। আগের বছর আয় হয়েছিল ৬ টাকা ৬৪ পয়সা।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৯৬ টাকা ৭৯ পয়সা।
ওরিয়ন ফার্মা লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম)অনুষ্ঠিত হবে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৭৪ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৯২ টাকা ৫ পয়সা।
ওরিয়ন ইনফিউশনস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২৬ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ০৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২ টাকা ০৬ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৫ টাকা ৪৫ পয়সা।
রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেড (আরডি ফুড) : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১ পয়সা। আগের অর্থবছরে ইপিএস হয়েছিল ১ টাকা ৩৮ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৬ টাকা ৫১ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ ডিসেম্বর সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
আরামিট সিমেন্ট পিএলসি : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৪ টাকা ৪৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি ১৭ টাকা ১৪ পয়সা লোকসান হয়েছিল।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজের লিমিটেড : কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড দেবে না।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ২৩ টাকা ০২ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ১৯ টাকা ০৩ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ৩৭ টাকা ৮৪ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড না দেওয়ার ঘোষণা দিয়েছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ০৬ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ১৬ টাকা ৪৯ পয়সা। আগের বছর একই সময়ে এনএভিপিএস ছিল ১৮ টাকা ৮৮ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
Posted ০৪:০২ অপরাহ্ণ | রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com