Ad
x

স্পট মার্কেটে লেনদেন করবে এনআরবিসি ব্যাংক

বুধবার, ০৬ জুলাই ২০২২   প্রিন্ট   ২৫৫ বার পঠিত

স্পট মার্কেটে লেনদেন করবে এনআরবিসি ব্যাংক

এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ও আগামী ১২ জুলাই স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংক লিমিটেড। রেকর্ড ডেটের কারণে আগামী ১৩ জুলাই স্থগিত থাকবে এসব কোম্পানির শেয়ার লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের (এনআরবিসি) স্টক ডিভিডেন্ড বিতরণে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৭.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করে কোম্পানিটি।

আইন অনুযায়ী বিএসইসির অনুমোদন ছাড়া কোনো কোম্পানি বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। তাই বোনাস শেয়ার ঘোষণার পর এই কোম্পানিটি তা বিতরণে নিয়ন্ত্রক সংস্থার সম্মতির জন্য আবেদন করে। নিয়ন্ত্রক সংস্থা কোম্পানিটিকে বোনাস লভ্যাংশ বিতরণে সম্মতি দিয়েছে।

 

 

Facebook Comments Box

Posted ০১:২৪ অপরাহ্ণ | বুধবার, ০৬ জুলাই ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com