|

Advertisement
×

স্পট মার্কেটে লেনেেদন যাচ্ছে ৩ প্রতিষ্ঠান

বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২   প্রিন্ট   ২৫৬ বার পঠিত

স্পট মার্কেটে লেনেেদন যাচ্ছে ৩ প্রতিষ্ঠান

রেকর্ড ডেটের আগে আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি মোট দুই কার্যদিবস স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ প্রতিষ্ঠান। এগুলো হলো- কাশেম ইন্ডাস্ট্রিজ, ইন্ট্রাকো রিফুয়েলিং এবং এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। রেকর্ড ডেটের কারণে আগামী ১ মার্চ এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে ইন্ট্রাকো রি-ফুয়েলিং ৭ শতাংশ স্টক এবং কাশেম ইন্ডাস্ট্রিজের ১০ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেছে বিএসইসি।

উল্লেখ্য, বিদ্যমান আইনে বিএসইসির অনুমোদন ছাড়া বোনাস শেয়ার ইস্যু করা যায় না। এই অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি বোনাস শেয়ার ইস্যুর যৌক্তিকতা যাচাই করে। ফলে কমে এসেছে অযৌক্তিক বোনাস শেয়ারের পরিমাণ।

এদিকে, তালিকাভুক্ত এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড’ ওয়ান ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত বছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। বিদায়ী বছরে ফান্ডের ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি ইউনিটের বিপরীতে আয় হয়েছে ১ টাকা ৪০ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১১ টাকা ৫৪ পয়সা।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com