অনলাইন ডেস্ক
সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪ প্রিন্ট ২৬৭ বার পঠিত
ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ১৪ ফেব্রুয়ারি স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে এনভয় টেক্সটাইল লিমিটেড। রেকর্ড ডেটের কারণে আগামী ১৫ ফেব্রুয়ারি এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানিটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ২ মার্চ আহবান করা হয়েছে।
এদিন সকাল ১০ টায় গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত হবে।
এর আগে হাইকোর্টের নির্দেশে কোম্পানিটির ইজিএমটি স্থগিত করা হয়েছিল।
গত ২৯ জানুয়ারি কোম্পানিটি এই ইজিএমটি করার ঘোষণা দিয়েছিল। এই সভায় কোম্পানিটির এমডি ও ডিএমডি নিয়োগের বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়া কথা ছিল।
Posted ০১:১৬ অপরাহ্ণ | সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন