|

Advertisement
×

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ২ প্রতিষ্ঠান

বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪   প্রিন্ট   ৩৭৩ বার পঠিত

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ২ প্রতিষ্ঠান

ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের আগের আগামী ১৫ ও ১৬ সেপ্টেম্বর স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান ২টি হলো- লঙ্কাবাংলা ফাইন্যান্স এবং জিপিএইচ ইস্পাত। রেকর্ড ডেটের কারণে আগামী ১৮ সেপ্টেম্বর এই দুই প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেড রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ১: ৩ হিসাবে অর্থাৎ বিদ্যমান তিনটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যু করবে।

জিপিএইচ ইস্পাত ১৫ টাকা দরে রাইট শেয়ার ইস্যু করবে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ৫ টাকা প্রিমিয়াম থাকবে। কোম্পানিটি ১৬ কোটি ১২ লাখ ৯৪ হাজার ৪৮৫টি রাইট শেয়ার ইস্যু করে ২৪১ কোটি ৯৪ লাখ টাকা সংগ্রহ করবে।

এ বিষয়ে আগামী ২০ অক্টোবর বেলা সাড়ে ৩টায় ডিজিটাল প্লাটফর্মে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে জিপিএইচ ইস্পাত।

এদিকে, দেশের অন্যতম শীর্ষ নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে।

এর অংশ হিসেবে কোম্পানিটি তার বিদ্যামান ব্যবসার পাশাপাশি ইসলামিক শরীয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে। সংশ্লিষ্ট সব নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

ইসলামিক ফাইন্যান্স উইন্ডো চালু করার জন্য কোম্পানির সংঘবিধি ও সংঘস্মারকের সংশ্লিষ্ট ধারায় সংশোধন আনতে হবে। এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে কোম্পানিটি।

আগামী ১৪ অক্টোবর (সোমবার) সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে আলোচ্য সভা অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com