|

Advertisement
×

স্পট মার্কেট লেনদেন করবে ২ কোম্পানি

বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২   প্রিন্ট   ৩৭৭ বার পঠিত

স্পট মার্কেট লেনদেন করবে ২ কোম্পানি

আগামীকাল ও ২০ ফেব্রুয়ারি স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। এগুলো হলো- লাফার্জহোলসিম এবং কুইনসাউথ টেক্সটাইল। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী ২২ ফেব্রুয়ারি এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, শয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি কুইন সাউথ টেক্সটাইল লিমিটেডের ২০২০-২১ অর্থবছরের জন্য ঘোষিত ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল কোম্পানিটি।

সিমেন্ট খাতের কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছে। সর্বশেষ বছরে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৩৪ টাকা। আগের বছর ছিল ২.০৩ টাকা। সর্বশেষ বছরে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৫.২৩ টাকা। আগের বছর ছিল ৩.৯১ টাকা। গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭.০৪ টাকা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ মার্চ বিকাল ৩টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:০৭ অপরাহ্ণ | বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com