|

Advertisement
×
পেইডআপ’র ১৪ কোটি টাকা তছরুপের অভিযোগ

স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের নিবন্ধন স্থগিতের ব্যখ্যা চেয়েছে আইডিআরএ

সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩   প্রিন্ট   ৪৭৭ বার পঠিত

স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের নিবন্ধন স্থগিতের ব্যখ্যা চেয়েছে আইডিআরএ

নিজস্ব প্রতিবেদক : বীমা আইনে পরিশোধিত মূলধনের অর্থ তফসিলি ব্যাংকে আমানতের বিপরীতে ঋণ গ্রহণের অভিযোগে স্বদেশ লাইফের নিবন্ধন কেন স্থগিত হবে না মর্মে প্রতিষ্ঠানটির কাছে ব্যখ্যা চেয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

গত ৪ ডিসেম্বর আইডিআরএ প্রেরিত এক চিঠিতে কোম্পানিটির কাছে এ ব্যাখ্যা চাওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে,স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পরিশোধিত মুলধনের অর্থ দায়মুক্তভাবে ব্যাংকে আমানত রাখার বাধ্যবাধকতা আছে। অথচ কোম্পনিটি এই আমানতের বিপরীতে ১৪ কোটি ৩০ লক্ষ টাকা ঋণ গ্রহণ করেছে। এই ঋণের তথ্যও গোপন করেছে স্বদেশ ইসলামী লাইফ । কোম্পনির আর্থিক প্রতেবেদনেও তা প্রকাশ করেনি। উক্ত অর্থ আত্নসাৎ করা হয়েছে বলে মনে করে আইডিআরএ। এজন্য প্রতিষ্ঠানটির নিবন্ধন কেন স্থগিত করা হবে না বলে ৩০ দিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে কোম্পানির কাছে।

আইন লঙ্ঘন করে অবৈধ ব্যয়, মাত্রাতিরিক্ত কমিশন দেওয়াসহ মুখ্য নির্বাহী কর্মকর্তার (সিইও) ব্যক্তিগত ব্যাংক হিসাবে গ্রাহকের প্রিমিয়ামের টাকা লেনদেন করে একাধিকবার খবরের শিরোনাম হয়েছে স্বদেশ লাইফ। তাছাড়া সাবেক সিইও’র বিরুদ্ধে কোম্পানির কোটি টাকা আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার, কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিন বেতন না দেওয়ার অভিযোগও রয়েছে।

২০১৪ সালের জানুয়ারিতে অনুমোদন পায় স্বদেশ লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটি ২০২০ সালে ইসলামী বীমা কোম্পানিতে রূপান্তরিত হয়। একক বীমা, ক্ষুদ্রবীমা, গোষ্ঠী বীমা এবং স্বাস্থ্য বীমাসহ অন্যান্য বীমা পরিকল্প নিয়ে যাত্রা শুরু করলেও অনিয়ম আর বিতর্ক পিছু ছাড়েনি কোম্পানিটির। ফলে বিভিন্ন সময় আইডিআরএ’র নজরদারিতে পড়তে হয়। সর্বশেষ চলতি বছরের ৩ মে কোম্পানিকে নতুন পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা দেয় আইডিআরএ যা অক্টোবর পর্যন্ত বহাল থাকে। বর্তমানে নতুন পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা না থাকলেও সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন শাহীনের অর্থ আত্মসাতের কারণে ফের অনিশ্চয়তায় পরে কোম্পানিটি।

জানা গেছে, কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৮ কোটি টাকা। এরমধ্যে বিগত সময়ে আইডিআরএ’র অনুমতি নিয়ে দুই দফায় দুই কোটি করে মোট চার কোটি টাকা উত্তোলন করে কোম্পানিটি। সর্বশেষ কোম্পানির পেইডআপ ক্যাপিটালের বিপরীতে ১৪ কোটি ৩০ লাখ টাকা ঋণ নেয় কোম্পানি কর্তৃপক্ষ।

বিষয়টি সম্পর্কে জানতে চেয়ে কোম্পানির চেয়ারম্যান মো. মাকসুদুর রহমানের সাথে যোগযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কোনো মন্তব্য করবো না।’

তবে কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. জামাল উদ্দিন চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, ‘পেইডআপ ক্যাপিটালের বিপরীতে ঋণ নেওয়ার বিষয়ে আইডিআরএ একটি চিঠি বোর্ডের চেয়ারম্যানসহ অন্য সদস্যদের পাঠিয়েছে। আমাকে অনুলিপি দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘এটা ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। কোম্পানির টাকা এফডিআর করা আছে। আইডিআরএ’র চাওয়া অনুযায়ী বোর্ড জবাব দেবে।’

বিষয়টি নিয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী বলেন, ‘আমরা তাদের (স্বদেশ লাইফ) কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। জবাব দেওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেবো। আইনে যা যা আছে আমরা সবই করবো।’

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৯:৩৬ অপরাহ্ণ | সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com